প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পূরণ শেষে ভোটপত্র নির্ধারিত হলুদ খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস অথবা ডাক বাক্সে জমা দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
শনিবার ( ২৪ জানুয়ারি ) নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়।
ইসির বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান আজ এসব তথ্য জানান।
তিনি জানান, পোস্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।
Copyright © 2026 All rights reserved.